কোল্ডস্টোরেজের নিজস্ব চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে দেবে বিদ্যুৎ
ঠাকুরগাঁওয়ে সোলার প্রকল্প
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভূমি অধিগ্রহণ শাখা, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ইমরান কবির, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী লুৎফুল হাসান সরকার, লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেড এর সহকারী পরিচালক মফিজুল ইসলাম।
এ সময় মফিজুল ইসলাম জানান, এই ৩২২ কিলো ওয়াটের সোলার বিদ্যুৎ স্টেশন স্থাপনের ফলে আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ এর চাহিদা মেটাতে পারবো, এছাড়াও অফ সিজনে আমাদের উৎপাদিত এ ৩২২ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।